প্রিয়তমা,
আমি আগেই জানতাম বিসিএস বিজয় না করলে বাঙ্গালি সমাজে কোনো মূল্য নেই | এখন বিয়ের প্রপোজাল দিলেও তোমার বাবা আমাকে সাট আপ! Adieu বলে দিবে |
কি করবো বলো? পিএসসির সরল প্রশ্নের তাণ্ডবে নিজের বর্তমান নামই ভুলে গেছি পূর্বপদ কিংবা Rank কীভাবে মনে রাখবো!
তুমি তো জানো, পরীক্ষার আগেরদিনও পড়াশোনা না করে বাঁশি বাজাতে চল্লিশ মাইল দূরে চলে যাই! দ্রুত হেঁটে বাসায় ফিরলেও শুধু Lay করেই রাত চলে যায়!
ইংলিশ বলতে পারলেও পরীক্ষায় কোনো কাজে আসলো না | দুজনের মাঝে Between বসে জানলেও Choir মানে গায়কদল এটা কখনো শিখা হয়নি!
তুমি তো জানো! আমি ১৬ বছর বয়সেও কাউকে ROSE দেয়ার সাহস করিনি! তবে তোমার সুন্দর ছবি আঁকা দেখেই তোমার সাথে মিতালী শুরু, তোমার ছবি নিয়ে আমি Pride করি |
আমি ব্রজবুলি ভাষা জানিনা তবে তিব্বতী ভাষার অনুবাদ করা কবিতা নিজের নামে চালিয়ে দিতে পারি! অবশ্য চতুর হলে অক্ষরবৃত্ত ছন্দে যুদ্ধকাব্যও লেখতাম! আসলে আমার ভালোবাসার ধ্বনি দৃশ্যমান না হলেও ভালোবাসার উচ্চতা অনেক!
ইচ্ছে ছিলো বিয়ের পঞ্চবার্ষিকীর পূর্বেই ক্রোমোজোম মিলিয়ে Ten Son এর মালিক হয়ে উল্লাস করে সপ্তম আদমশুমারিতে নাম তুলবো!! ইশ! ন্যাটোর মত কূটনীতি জানলে ২২তম ফিফা বিশ্বকাপ তোমাকে নিয়েই দেখা হতো!!
আমি রবীন্দ্রনাথের মত তপোবন প্রেমিক! তোমাকে ২ নং সেক্টর ঢাকা থেকে গাইবান্ধায় ঘুরতে নিয়ে যাবো!
কত স্বপ্ন ছিলো বড় জেলা রাঙ্গামাটি কিংবা সেন্টমার্টিনের আশেপাশে ঘুরবো কিংবা সিলেটের মণিপুরি এলাকা থেকে ১১টি জিআই পণ্য কিনে দিবো!
পরীক্ষা দিতে গিয়ে আমার পথে বুয়েটের অনেক বিদ্যাসাগরের সাথে দেখা! তুমিই বলো তাদের সাথে কীভাবে পারবো! আমি উড়োজাহাজের গতিকে ট্যাকেল দিতে পারবো??
প্রিয়তমা! সাধারণ জ্ঞান কিন্তু ফাটিয়ে দিয়েছি! এগুলো তুমিও জানো আমরা ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলনে ভিক্টোরিয়ান এইজ থেকে মুক্তি পেলেও ৪৯ সালে আওয়ামী মুসিলিম লীগ & রাষ্ট্রভাষার জন্য ৫২ তে সর্বদল একত্র হয়ে ৩ নাম্বার অনুচ্ছেদে বাংলাকে বসাই! আর ৭ মার্চের ভাষণ আজও হৃদয়ে কম্পন জাগায়!
পরীক্ষা দিয়ে আমার মন ভাঙ্গছে, ভাবছি ১৯৮৪ তে জন্ম নিলে একটা ভালো জব হতো | ইশ! কোনোরকমে কর্মকমিশন ভাইভায় যেতে পারলেই জয় বাংলা স্লোগান ভুল করতাম না!
কত আশা ছিলো! বিসিএস ক্যাডার হলে মানি লন্ডারিং না করে ২০১৩ সালের e-TIN অনুযায়ী কর দিবো |
তোমাকে নিয়ে ময়মনসিংহের মৎস্য দেখে বৃহৎ সৌরবিদ্যুৎও দেখিয়ে আনতাম | খুলনার দিকে গেলে গণহত্যা যাদুঘর ও ৫টি জেলা দিয়েই সুন্দরবন দেখাতাম! চট্টগ্রামে গেলে বন গবেষণা ঘুরাতাম |
প্রিয়তমা! সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র তিতাস গ্যাসক্ষেত্রের
প্রধান খনিজ সম্পদ গ্যাস ফুরালেও আমার ভালোবাসা ফুরাবে না!! তবে মিথেন গ্যাস থেকে কীভাবে ইউরিয়া স্যার তৈরী হয় আমি জানি না!
আমি ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ডেজার্টের কথা চোখ বুঝলেই কল্পনা করতে পারি যেমন কল্পনা করতে পারি তোমাকে!
ইশ! ঠিকমতো পড়াশোনা করলে আজ আমি ম্যানিলায় ধান গবেষক কিংবা অণুজীববিজ্ঞানী হতে পারতাম কিংবা ফ্রাঙ্কফুর্টে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকে জব পেলেও পেতে পারতাম!
১৯৭৫ সালে ভারতের সাথে সংযুক্ত সিকিম দেখাতে নিয়ে গেলে ৬২ এর চীন-ভারত যুদ্ধের স্থানও দেখিয়ে আনতাম! এর পাশেই চীনের বেল্ট এন্ড রোড কিংবা তিব্বত উপত্যাকাও দেখাতে ভুল করতাম না!
হ্যাঁ! ইন্দোনিশার বালির কথাও এই বান্দার মনে আচেহ তবে অত টাকা পাবো কই!? টাকা হলে তো তোমাকে শ্রীলংকার এলিফেন্ট, আলজেরিয়া কিংবা প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া দেখাতে নিয়ে যেতাম!
প্রিয়!... পিএসসির এমন গভীরতম স্থান থেকে প্রশ্ন আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে | Utilitarianism উচ্চারণ করতেই আমার দাঁত ভাঙ্গার অবস্থা!! আমার বুঝে আসে না পানির উপরিভাগে দ্রবীভূত অক্সিজেন থাকলে ভিতরের মাছ বাঁচে কীভাবে!? সিএফসি কেনো বাড়ে না সেটাও বোধগম্য নয় | তুমি বুৃঝো?
বিদ্যুৎ উৎপাদনে বেশি গ্রীণহাউজ গ্যাস উৎপাদন মনে পড়লেও ভারসাম্যপূর্ণ পরীক্ষা দিতে পারিনি | ২০০৭ সালের ১৫ নভেম্বরের সিডরের বাতাসের প্যারার কথা মনে পড়লেও Meteorology অনেক চিন্তা করেও মনেএলো না!
২০০ নটিক্যালের অর্থনৈতিক সমুদ্রসীমা কিংবা ভূমিকম্পের এপিসেন্টার দিতে দিতে সময় শেষ! ঘড়ির কাঁটা একটু বিপরীত দিকে ঘুরলে মন্দ হতো না!
আহা! সারাজীবন NaCl খেলেও এর গঠন নিয়ে চিন্তা করিনি! SiO2 কিংবা ZnO এর কথা নাইবা বললাম | প্রিয়তমা তুমিই বলো কমার্সের ছাত্ররা চার্লসের সূত্র কীভাবে পারবে? NO বলতে শুধু "না" জানতাম কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখি এটা নাকি প্রাইমারি দূষক!
এত High পারফরমেন্স আমার দ্বারা হবে না | টেলিভিশনের উত্তর রেডিও কীভাবে হয় তাও জানি না! আসলে আমি কিছুই জানি না!
বিশ্বব্রহ্মাণ্ডে বসবাস করেও সর্বোচ্চ উপাদান হাইড্রোজেন তা জানি না!! তবে এটুকু জানি সুষম খাদ্যে খেলে রক্তের গ্রুপ ঠিক থাকবে!!
প্রিয়তমা, কিছু প্রশ্ন আমার মাথার উপর দিয়ে গেছে!
২ কিলোবাইট মেমোরী এড্রেস করতে নাকি ১১টি এড্রেস লাইন দরকার!!
প্রিয়তমা তুমিই বলো হেক্সাডেসিমেল, এমবডেড পরীক্ষার আগে না দেখে গেলে কী পারা যায়? Ipv4 এর জটিল এড্রেসের সংকেত আমার রাউটারে কখনো আসেনি! চিকিৎসায় কম্পিউটারের ব্যবহার জানলেও ক্লাউড কম্পিউটিং ভালো করে জানা হয়নি গো!
ল.সা.গু গ.সা.গু অনুপাত কিংবা অর্থপূর্ণ সংখ্যার রহস্য বুঝলেও তোমার মনের ভেদ আজও বুঝিনি!
তুমিই বলো! যার বেতনই শুরু হয়নি তাকে বেতন কমানো বাড়ানোর ম্যাথ না দিয়ে x-এর মান কিংবা পঞ্চম পদ বের করতে দিলেই তো হতো! আমার তো বুদ্যঙ্ক ১৪০ নয় যে সরলরেখার সমীকরণ বের করে ফেলবো!
Tan£ কিংবা লগের মাথ সমাধান করতে করতে ক্লান্ত হয়ে যাই | বৃত্তচাপের দৈর্ঘ্য কিংবা তোমার মনের দৈর্ঘ্য কোনোটাই আমার কাছে অর্থপূর্ণ নয়!
প্রেয়সী! আমার কিন্তু J*ট কিংবা 7/G বের করতে ১০ সেকেন্ডেও লাগেনি! তুমি তো জানো সুশাসনও ভাবলেই পারা যায়!
তাইতো স্বল্প পরিমাণ ভারসাম্য এখনও আছে, পরের বিসিএসটি হবে সম্পূর্ণ আলাদা!
ভেবেছিলাম আমার জন্য তোমাকে রিসার্ভ করবো কিন্তু আমার শর্তহীন আদেশ তোমাকে মানতে হবে না কারণ আইনের শাসনে সবারই মত প্রকাশের অধিকার আছে!
আমি Farsighted হলে জোয়ান থাকতেই কিছু করতাম! জানি এত ডিসকাসের পর কিছু থাকে না তবু আমার মূল্যবোধের উৎস হারিয়ে যায়নি! মিস্ট্রেস আমাকে আর কিছুদিন সহ্য করো!
আহা!! আমাদের বিয়ে ঠিক হয়ে থাকলেও আনুষ্ঠানিকভাবে বিয়েটা হলো না! অন্তত TIFA কর রাখা উচিত ছিলো! আর্সেনিকে ৩৩ বছরে বছরে মৃত্যু না হলেও Pneumonia কিংবা Plague রোগে যেকোনো সময় মারা যেতে পারি!
Othello যেমন Desdomina কে প্রমিজ করেছিলো তুমিও প্রমিজ করেছিলে আমার সাথে কারো Compare to করবে না | সেই উক্তি কী মিথ্যা হয়? আমি বিচার বিভাগের কাছে ১৯৮৫ সালের পারিবারিক আদালত আইন সম্পর্কে জানতে চাইলেও তারা বললো আইন প্রণয়ন তাদের কাজ নয় |
আমার কোনো Spyware নাই, থাকলে তোমাকে প্রটোকল দিয়ে রাখতাম! আমার ফায়ালওয়াল ভেঙ্গে কেউ তোমাকে ফিশিং করে সার্বজনিন গেইটে নিয়ে যেতে পারতো না!
আমার দুর্দিনেও ALU এর আউটপুটে নয়
তোমার হৃদয়ে আমার স্থান ছিলো তবে এখন তুমি আমাকে Deny করতেই পারো! জানি না তোমার জীবনে আমার পরে কে আসবে! এখন আমার Courteous আচরণও তোমার কাছে Rude মনে হবে | ফেসবুকে তোমার কালি ছবি থাকলেও বাস্তবে তুমি রুপসী! তুমি আমার মনের নোবল জয়ী নারী! তোমাকে নিয়ে লেখতে গেলে আমার কলমের কালি পুরিয়ে যাবে | না, তোমার জন্য ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্পের মত পাগলামি করবো না কারণ আমার ভালো মন্দ মূল্যবোধ হারিয়ে যায়নি | তুমি তো জানো আমি সামান্য পূণ্য করলেও সুশাসন ও শুদ্ধাচারে বিশ্বাসী | তোমাকে insist করবো না বরং মুক্ত করে দেয়াই আমার জন্য সমীচীন |
পিএসসি কী বুঝাতে চাইলো জানি না | হয়তো বুঝাতে চেয়েছে বৃহত্তম কোণ বের করতে না পরলে ৬০ টাকার দড়ি কিনে আত্মহত্যা করাই ভালো! অথবা স্বল্প পরিমাণ সম্ভাবনা দিয়ে কিচ্ছু হবে না জেনেই প্রতি পাতা বই ২১ পয়সায় বিক্রি করে দিতে বলছে!
যা বুঝলাম আমার মতো পোষাগরুর পান ব্যবসায়ী হওয়া কিংবা ইছামতির তীরে গীত গাইতে গাইতে গো চরাণো ছাড়া উপায় নেই! তোমার প্রতি আমার দূর্বলতা থাকবেই, তোমার জন্য লেগে থাকবো তবে কোর্টে বিয়ে করে বাজে রেকর্ড করতে চাই না! প্রয়োজনে ১ হাজার বছর অপেক্ষা করবো!! কোনোদিন জেলে গেলেও নভেরা আহমেদের মত মনের ভাস্কর্যে তোমার সহস্রাব্দ ছবি আঁকবো!
ইশ! GPU কিংবা DBMS এর কাজ জানলে কম্পিউটার দোকান দিয়ে দিতাম!
আমি আলালের ঘরের দুলাল নই | এখন রিটার্ন করে ব্রাইট ফিউচারের জন্য জীবনযুদ্ধ করবো তবে জীবনের Acme তে পোঁছালেও নিজেকে শেলীর মত Ozymandias দাবি করবো না!
লিখেছেন:
© মাহবুব অর রশিদ (২০০ প্রশ্নই সংযুক্ত করলাম)

No comments:
Post a Comment